এক যুবক তার জীবন নিয়ে চরম হতাশ ছিল। সে এক জ্ঞানী বৃদ্ধের কাছে গিয়ে তার কষ্টের কথা জানাল। বৃদ্ধ শান্ত হয়ে শুনলেন, তারপর যুবকটিকে এক গ্লাস পানি ও এক মুঠো লবণ এনে দিলেন।
বৃদ্ধ বললেন, “এই লবণটুকু গ্লাসের পানিতে মেশাও এবং চুমুক দাও।”
যুবকটি তা-ই করল। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, “কেমন লাগল?”
যুবক মুখ বিকৃত করে বলল, “প্রচণ্ড নোনতা, একদম খাওয়া যাচ্ছে না!”
এবার বৃদ্ধ যুবকটিকে নিয়ে একটি বিশাল লেকের পাড়ে গেলেন। তিনি যুবকের হাতে আবার এক মুঠো লবণ দিয়ে বললেন, “এবার এটা লেকের পানিতে ফেলে দাও।” যুবকটি লবণ লেকে ফেলে দিল।
বৃদ্ধ বললেন, “এবার লেকের পানি একটু খেয়ে দেখো তো।”
যুবক পানি খেয়ে তৃপ্তির শ্বাস নিল। বৃদ্ধ হাসলেন, “এবার কেমন লাগল? নোনতা?”
যুবক বলল, “না, একদম মিষ্টি ও দারুণ পানি!”
গল্পের শিক্ষা: জীবনের কষ্টগুলো লবণের মতোই—একই রকম থাকে। কিন্তু আমাদের ভেতরের পাত্রটা কত বড়, তার ওপর নির্ভর করে আমরা কতটা কষ্ট পাব। নিজের মনটাকে গ্লাসের মতো ছোট না রেখে, লেকের মতো বিশাল করো। ক্ষমা করতে শেখো, দেখবে কষ্ট অনেক কমে গেছে।
ধন্যবাদ গল্পটা পাঠানোর জন্য। কিন্ত আরো বড় গল্প লেখার অনুরোধ রইল।